POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭নং ওয়ার্ডে সিংহ প্রতীকে লড়ছেন আবদুল হান্নান

ইউসুফ বেপারী | প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬ | সময়: ৯:২৬ অপরাহ্ণ

আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে ৭নং ওয়ার্ডের কমিশনার পদে আলোচনায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উম্মে হাবিবা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবদুল হান্নান। তিনি এবারের নির্বাচনে ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে সামনে রেখে ৭নং ওয়ার্ডের ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং গণসংযোগ করছেন আবদুল হান্নান। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান, বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ ও অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

আবদুল হান্নান বলেন, ব্যবসায়ীদের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা তার অন্যতম প্রধান লক্ষ্য।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭নং ওয়ার্ডের কমিশনার পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ভোটের মাধ্যমে ৩ জন কমিশনার নির্বাচিত হবেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন