POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে বালতি মার্কায় দোয়া ও সমর্থন চাইলেন ৭ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী সোহেল হোসেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬ | সময়: ২:৪৪ অপরাহ্ণ

আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনকে সামনে রেখে ৭ নং ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী মো. সোহেল হোসেন ব্যবসায়ী ও ভোটারদের কাছে বালতি মার্কায় দোয়া, সমর্থন ও ভোট চেয়েছেন।

নির্বাচন কমিশন থেকে তিনি বালতি মার্কা প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি ৭ নং ওয়ার্ডের বিভিন্ন ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে মো. সোহেল হোসেন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচিত হলে তাদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। এজন্য তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে ৭ নং ওয়ার্ডের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে তাদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো। ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকে একটি সুন্দর ও কার্যকর ব্যবসায়ী সমিতি গড়ে তুলতে কাজ করতে চাই।”

এ সময় তিনি ৭ নং ওয়ার্ডের সকল ব্যবসায়ী ও ভোটারদের কাছে বালতি মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে হাজীগঞ্জ বাজারের বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগে ব্যবসায়ী মহলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন