POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর মেডিকেল কলেজে হাজীগঞ্জের দুইজন চিকিৎসকের পদোন্নতি

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: August ২০, ২০২৬ | সময়: ১১:৩৫ PM

হাজীগঞ্জের দুইজন চিকিৎসক ডা. উৎফল সাহা এবং ডা. মো. মহিবুল আলম রুবেল সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে চাঁদপুর মেডিকেল কলেজে যোগদান করেছেন।

পদোন্নতির পর ডা. উৎফল সাহা ডেন্টিস্ট্রি বিভাগে এবং ডা. মো. মহিবুল আলম রুবেল মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে তারা চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষা ও চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন।

দীর্ঘদিন ধরে নিজ এলাকা হাজীগঞ্জের মানুষের চিকিৎসাসেবায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এই দুই চিকিৎসক। চিকিৎসাসেবায় তাদের দক্ষতা, আন্তরিকতা ও অবদানের কারণে স্থানীয় মানুষের কাছে তারা ইতোমধ্যে প্রশংসিত ও পরিচিত মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন।

তাদের পদোন্নতির খবরে আনন্দিত হাজীগঞ্জবাসী। দুই চিকিৎসকের এই অর্জনকে এলাকার জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে স্থানীয়রা তাদের নতুন কর্মস্থলে সাফল্য, সম্মান ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন