চাঁদপুর ডিসি অফিসের পেছনে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আলীর বাসায় চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে গুরুতর আহত হওয়া জুম্মান হাওলাদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে চুরির পর বাসার পেছন দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গিয়ে তিনি নাক-মুখে গুরুতর আঘাত পান। পরে এলাকাবাসী ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়। নিহত জুম্মান হাওলাদার চাঁদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কয়লাঘাট এলাকার মৃত হাবিব হাওলাদারের ছেলে।