POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: August ১৮, ২০২৬ | সময়: ১১:৪৮ PM

চাঁদপুরের হাজীগঞ্জে এক পিস ইয়াবাসহ নুরুনবী নামে এক যুবককে আটক করে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হাজীগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমূড়া গ্রামের আলী মিয়া বেপারীর বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুনবীকে এক পিস ইয়াবাসহ আটক করেন। তিনি ওই গ্রামের হারুনুর রশিদের ছেলে।

পরে নুরুনবীকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকনের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত নুরুনবীকে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন