চাঁদপুরের হাজীগঞ্জে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা এলাকার আলী আশ্রাফ মার্কেটের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ হোসেন চাঁদপুরের কচুয়া উপজেলার শাসনখোলা (প্রধানীয়া বাড়ি) এলাকার সুলতান মিয়ার ছেলে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চলাকালে সন্দেহজনক অবস্থায় রিয়াজ হোসেনকে আটক করা হয়। পরে তার দখল থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি হাজীগঞ্জ থানার ২১ নম্বর, তারিখ ১৭ আগস্ট ২০২৬।
পুলিশ জানায়, গ্রেপ্তার রিয়াজ হোসেনকে সোমবার যথাসময়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নানের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।