POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের রামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের পা বিচ্ছিন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: August ১৭, ২০২৬ | সময়: ২:৫৪ PM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় সংলগ্নে মোটরসাইকেল দুর্ঘটনায় ফয়সাল (২২) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

আহত ফয়সাল উপজেলার খিলপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম শাহ-আলম।

সোমবার (১৭ আগস্ট) দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করা হয়েছে বলে জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্টরা।

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন