POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬ | সময়: ১১:৩১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন সম্মেলনের উদ্বোধন করেন। মো. শাহাজান তালুকদারের সভাপতিত্বে এবং মো. বিল্লাল প্রধানিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. আলাউদ্দিন তরুণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন প্রধানিয়া, দ্বাদশ গ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আনিছুজ্জামান মাস্টার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার ইসলাম বাবুল এবং হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন বেপারী।

সম্মেলনের শেষ পর্যায়ে ৫১ সদস্যবিশিষ্ট দ্বাদশ গ্রাম ইউনিয়ন শ্রমিক দলের কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। এতে মো. শাহাজান তালুকদারকে সভাপতি এবং মো. বিল্লাল প্রধানিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন