POPULAR BD NEWS
Popular BD News Logo

নিয়মবহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার রিফিল: ফরিদগঞ্জে জে.কে এলপিজি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬ | সময়: ৫:৪০ অপরাহ্ণ

সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে গ্যাসের বোতল রিফিলের অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জে জে.কে এলপিজি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে স্টেশনটিতে নিয়মবহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার রিফিলের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড প্রদান করেন।

জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়রা এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এতে জননিরাপত্তা নিশ্চিত হবে এবং অবৈধভাবে গ্যাস রিফিল বন্ধ হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন