POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মৎস্য পক্ষ উদযাপন

হাজীগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: August ১৬, ২০২৬ | সময়: ৪:২২ PM

চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে মাছের পোনা ও মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চাঁদপুর মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের ফিশারিজ অফিসার মো. হাসিব রানার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে সৎস্য বিভাগে ক্ষেত্র সহকারি বিল্লাল হোসেন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, মৎস্যজীবী নেপাল বাবু, নুরুল হুদাসহ স্থানীয় মৎস্যজীবীরা।

আলোচনা সভায় বক্তারা মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন মৎস্যজীবীকে পুরস্কৃত করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন