POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঞ্চল্যকর তথ্য মিললো শ্রাবন্তীর তৃতীয় সংসারেও!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২০ | সময়: ৪:০৭ অপরাহ্ণ
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর তৃতীয় সংসারেও ভাঙনের সুর লেগেছে। মিডিয়ায় বেশ কিছুদিন ধরে ভাসছে রাজীব, কৃষাণের পর এবার রোশানের সঙ্গেও বিবাহবিচ্ছেদ হচ্ছে শ্রাবন্তীর। এমনকি তারকা এ দম্পতি যে এক ছাদের নিচে থাকছেন না সেই খবরও এসেছে বেশ কয়েকবার।
শ্রাবন্তী ও রোশানের এমন কি হল? যার কারণে বিবাহবিচ্ছেদের মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে?
সম্প্রতি শ্রাবন্তী নিজের মা-বাবার সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘তাকে সব অবস্থায় সমর্থন জানিয়ে এসেছেন এরাই।’
সেখানে শ্রাবন্তীর সিঁথিতে জ্বলজ্বল করছিলো সিঁদুর। ছবি দেখে অনুরাগীরা নতুন জল্পনায় মেতেছেন।
অন্যদিকে রোশান সিং ও কিন্তু ছেড়ে কথা বলছেন না। শ্রাবন্তীর ওই পোস্টের পরেই রোশান আত্মজা বন্দ্যোপাধ্যায়ের উক্তি ধার করে পাল্টা পোস্টও করেন। সেখানে তিনি লেখেন, ‘সুখী দাম্পত্যের চাবিকাঠি পারস্পরিক বিশ্বাসের মধ্যে লুকিয়ে। বিয়ের গুরুত্ব বোঝাতে সিঁদুর ভীষণ দুর্বল চিহ্ন।’
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন