POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দুই দিন ধরে গ্যাস সংকট। চালকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬ | সময়: ৬:০৭ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে রাখে। এতে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনসার্জ আব্দুল মান্নান সংঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে সিএনজি চালকদেরকে রাস্তা থেকে সরিয়ে যানচালাচল স্বাভাবিক করে। ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার বলাখাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে।

সড়ক অবরোধ করা চালকরা জানান হাজীগঞ্জের গত দুই দিন ধরে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস দেওয়া হচ্ছেনা। কিন্তু জেলার চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলায় গ্যাস সরবরাহ চালু রয়েছে। তাই ওই অঞ্চলের সিএনজি চলাচল স্বাভাবিক রয়েছে। অপর দিকে হাজীগঞ্জে কোন গ্যাস সরবরাহ না থাকায় হাজীগঞ্জের চালকরা সিএনজি ফিলিং স্টেশনে সিরিয়াল দিয়ে আজ দুই দিন গ্যাস জন্য অপেক্ষমান রয়েছে। তাই আমরা অতিষ্ট হয়ে সড়ক অবরোধ করলাম। গ্যাস পেলে অবরোধ তুলে নিব।

যাত্রী সাধারণদের মধ্যে বাহার উদ্দিন হেলাল জানান গ্যাস সংকটের কারনে সড়কে সিএনজি চাললিত স্কুটার কম থাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তাদের দাবি দূর থেকে গ্যাস সংগ্রাহ করে গাড়ী চালাচ্ছে। সেজন্য অতিরিক্ত ভাড়া নিচ্ছে।

অন্যদিকে বাসা বাড়ি ও হোটেল রেস্তরায় খবর নিয়ে জানা যায় তারাও গ্যাস পাচ্ছে না। সেজন্য বাসা বাড়িতে রান্নাবান্না নিয়ে জটিল সমস্যায় আছে গৃহীনিরা। হোটেল রেস্তরায় সিলিন্ডার গ্যাসের মাধ্যমে আংশিক কার্যক্রম চালু রেখেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন