POPULAR BD NEWS
Popular BD News Logo

চট্টগ্রামে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬ | সময়: ১২:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল নামে একটি শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন