POPULAR BD NEWS
Popular BD News Logo

বৃত্তিপ্রাপ্ত ৭ শিক্ষার্থী ও ৭ শিক্ষককে সংবর্ধনা দিল জগন্নাথপুর গ্রামবাসী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬ | সময়: ৭:৩৬ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৭ শিক্ষার্থী ও প্রধান শিক্ষকসহ ৭ শিক্ষককে সংবর্ধনা দিয়েছে জগন্নাথপুর গ্রামবাসী।বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।

এবার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এছাড়া আবদুল হালিম মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। শিক্ষার্থী ও শিক্ষকদের এ সাফল্যে আনন্দিত হয়ে গ্রামবাসীর উদ্যোগে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাবীব উল্যাহ মজুমদার, বিশিষ্ট ব্যাংকার মোশাররফ হোসেন মিজি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, গ্রামবাসীর পক্ষে নুরুল আমিন মিয়া, অবসরপ্রাপ্ত সৈনিক গোলাম মোস্তফা মিয়া, বিদ্যুৎসাহী সদস্য সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ রায়। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক নুরুল হুদা মিয়া।

আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও সংবর্ধিত শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন