POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে শিল্প সম্পাদক পদে শফিকুল ইসলামের মনোনয়নপত্র সংগ্রহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬ | সময়: ৬:২১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে শিল্প সম্পাদক পদে গাজী শফিকুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে তিনি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহ জালালের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান ও সদস্য উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেন’সহ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন