POPULAR BD NEWS
Popular BD News Logo

আল আমিন মডেল মাদরাসার মিরাজুল ইসলাম মাহিনের কৃতিত্ব: ১৪০০ নম্বরে ১২৮২ পেয়ে GPA-5

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬ | সময়: ৮:৩৮ অপরাহ্ণ

এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে চাঁদপুর শহরের আল আমিন মডেল মাদরাসার মেধাবী শিক্ষার্থী মিরাজুল ইসলাম মাহিন।

প্রকাশিত ফলাফলে সে ১৪০০ নম্বরের মধ্যে ১২৮২ নম্বর পেয়ে GPA-5 অর্জন করে উত্তীর্ণ হয়েছে।

মিরাজুলের এই অসাধারণ ফলাফলে মাদরাসা, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে। তার সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতা বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

আল আমিন মডেল মাদরাসার প্রধান শিক্ষক বলেন, _”মিরাজুল নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ফল অর্জন করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

মিরাজুল ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের সেবা করতে চায়। তার এই সাফল্যে সহপাঠী ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।

মিরাজুল চাঁদপুর পুরান বাজারের ডব্লিউ রহমান জুট মিল সংলগ্নের বাসিন্দা। তার মা গৃহিণী। বাবা ফ্যামিলি কেয়ার হাসপাতালে মাকেটিং অফিসার পদে চাকরি করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন