POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬ | সময়: ১০:২০ পূর্বাহ্ণ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

মঙ্গলবার সকালে শাহরাস্তির বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ীর সামনে ঢাকাগামী আল-আরাফাহ ও হাইড্রোলিক বালুর গাড়ি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানায় প্রত্যক্ষ দর্শীরা।

নিহতের সংখ্যা নিশ্চিত করে শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে তাদেরকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাক সড়কের উপর ছিটকে পড়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন