POPULAR BD NEWS
Popular BD News Logo

হাইমচরে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেট কার চালক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬ | সময়: ৭:২১ অপরাহ্ণ

চাঁদপুরের হাইমচরে ২০ কেজি গাঁজাসহ এক প্রাইভেট কার চালককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ০৯ আগস্ট ২০২৬ তারিখে হাইমচর থানা পুলিশের একটি দল উপজেলার উত্তর আলগী এলাকায় চেকপোস্ট ডিউটির সময় এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান এর সার্বিক দিক-নির্দেশনায় এসআই(নিঃ) শ্রী সমীর দাস ও এএসআই(নিঃ) হান্নান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ নতুন পল্লী বিদ্যুৎ অফিস হতে রায়ের বাজারগামী পাকার মাথা তিন রাস্তার মোড়ে গতিরোধকের সামনে ডিউটি করছিলেন।

এ সময় ঢাকা মেট্রো-গ-২৫-৯৮৮ নম্বরের একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। গাড়ির চালক *রাসেল মিয়া (৩৭) এর দেখানো মতে গাড়ির পেছনের ডিকি থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো *০৪টি প্যাকেটে সর্বমোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত *রাসেল মিয়া, পিতা- গোলাম মোস্তফা, মাতা- মাকসুদা বেগম। স্থায়ী ঠিকানা- সাং সাহেবের হাওলা, ০৫ নং আয়লা পাতাকাটা ইউপি, থানা- বরগুনা সদর, জেলা- বরগুনা। বর্তমান ঠিকানা- বাসা নং- ৩৪, রোড নং- ১০, ক্যান্টনমেন্ট, থানা- ভাষানটেক, ডিএমপি, ঢাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ মিডিয়া সেল জানায়, মাদক ও অপরাধ দমনে চাঁদপুর জেলা পুলিশের এই অভিযান চলমান থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন