POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমির বার্ষিক বৃত্তি প্রদান, বৃক্ষরোপান

শিক্ষার মান উন্নয়ন হলে দেশের মান উন্নয়ন হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

গাজী মো সবুজ | প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬ | সময়: ৯:৪৮ অপরাহ্ণ

চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমির বার্ষিক বৃত্তি প্রদান-২০২৬ এবং বৃক্ষ বিতরণ ও রোপণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তোমাদের জন্য অনেক পরিশ্রম করছেন। তোমরা যখন মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারবে এদেশের উন্নয়ন হবে। তোমরা যদি লেখাপড়া করে মানুষের মত মানুষ হও তাহলে তোমাদের বাবা-মার মন অনেক বড় হয়ে যাবে এবং এই এলাকার উন্নয়ন হবে। আমি চাই আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চায় শিক্ষা দীক্ষার মান উন্নয়ন হলে আমাদের দেশের মান উন্নয়ন হবে।

তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানের মাঠ সংস্কারের জন্য আমি সহযোগিতা করব।এখানে আলাদাভাবে দুটি মাঠ করা হবে। একটি মেয়েদের খেলাধুলার জন্য এবং অন্যটি ছেলেদের খেলাধুলার জন্য। স্কুলের মাঠে যেন কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বাইরে থেকে কেউ এসে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কারও ভয় না করে আমাকে ও দলীয় নেতৃবৃন্দকে জানাবে। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য প্রয়োজনীয় সরঞ্জামও আমি পাঠিয়ে দেব।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। তোমরা যখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে, তখনই এ দেশের উন্নয়ন হবে। তোমরা যদি সুন্দরভাবে লেখাপড়া করে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে পারো, তাহলে তোমাদের বাবা-মায়ের মুখ উজ্জ্বল হবে এবং এ এলাকারও উন্নয়ন হবে। আমরা সবাই চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চান—শিক্ষার মান উন্নত হোক, শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হোক এবং দেশের উন্নয়ন এগিয়ে যাক।

এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা আগে দেখেছি শিক্ষার্থীদের মূল্যায়ন কম ছিল এবং স্কুলের মাঠে বহিরাগতরা এসে খেলাধুলা করত। এখন তোমাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তোমাদের প্রতি আমার আহ্বান—সময়মতো খেলাধুলা করবে, সন্ধ্যার পর মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং নিয়মিত স্কুলে আসবে। তোমাদের কাজ এখন ফেসবুকে সময় কাটানো কিংবা মোবাইলে গেম খেলা নয়; তোমাদের প্রধান কাজ হলো ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়া। পাশাপাশি খেলাধুলা করবে, সাংস্কৃতিক চর্চা করবে, গান গাইবে, কবিতা আবৃত্তি করবে। দেখবে, একদিন তোমরাই মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারবে।

তিনি বলেন, তোমরা মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকবে। স্কুলের বাইরে অবসর সময়ে মোবাইল ব্যবহারে আসক্ত না হয়ে বিভিন্ন জ্ঞানমূলক বই পড়ার অভ্যাস গড়ে তুলবে। দেশের সম্মানিত ব্যক্তিদের জীবনী পড়বে, তাদের জীবন ও কর্ম সম্পর্কে জানবে। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবন ও কর্ম সম্পর্কে পড়বে। তোমাদের ইতিহাস জানতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।

তিনি বলেন, এবারের জেলা পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় তোমাদের একটি বুথ ছিল। আমি সেখানে গিয়ে দেখেছি, তোমরা অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন বিষয় আমাকে বুঝিয়ে বলেছিলে। বিষয়টি আমার এখনও মনে আছে। আগামী দিনে তোমরা আরও ভালো করবে—এটাই আমার প্রত্যাশা। আমি চাই, পড়াশোনার পাশাপাশি সব ধরনের সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে তোমরা নিজেদের সক্রিয় রাখবে।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। কারও পড়াশোনার খরচ চালাতে যদি একান্তই কষ্ট হয়, তাহলে সরাসরি আমাকে জানাবে। আমার বাসার দরজা সবসময় তোমাদের জন্য উন্মুক্ত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. মনিরা বেগম।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেম মিয়াজীর পরিচালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ১০ম শ্রেণীর ছাত্র ইভা আক্তার, তাহরিমা আক্তার ও তানিয়া আক্তার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রণীর ছাত্র মো. রমজান।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর বিএনপি সহ-সভাপতি।মীর আনোয়ার হোসেন বাচ্চু, মো. দ্বীন মোহাম্মদ জিল্লু, মো. মোস্তফা বন্ধুকসী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা মাল, সাধারণ সম্পাদক কবির হোসেন সরকারসহ আরো অনেক।

বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফরিদ আহমেদ পাটওয়ারি, মরিয়ম বেগম, ফেরদৌসি সুলতানা, তানিয়া জেসমিন, বদরুন্নেছা বিথী, মো. শাহাদাত হোসেন, শিউলি রানী আচার্যী, মো. জাকির হোসেন গাজী, সায়মা আহমেদ চৌধুরী, মো. ইমরান হোসাইন, জায়েদ ইমতিয়াজ, অভ্রজিৎ দাস, রাজীব চন্দ্র দাসসহ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমির ৪২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন, কবিতা, উপস্থিত বক্তৃতা ও জুলাই কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে দেড় শতাধিক
বৃক্ষ বিতরণ এবং ২ শতাধিক বৃক্ষ রোপন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন