POPULAR BD NEWS
Popular BD News Logo

নওগাঁও উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ

মাহফুজ মল্লিক | প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬ | সময়: ৯:৩৩ অপরাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও উচ্চ বিদ্যালয়ে নানা অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে এগারোটায় বিদ্যালয় মিলনায়তনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষার্থীদের রচনা,আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ সভাপতি ও উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সালাম বকাউল,রাশেদুল হক মজুমদার, মাহমুদুল হাসান,আব্দুর রাজ্জাক, মুরাদুল ইসলাম।

সভায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অবিস্মরণীয় নজিরবিহীন গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।ওই আন্দোলনে নিহতদের বিদেহী আত্বার মাগফিরাত কামনা এবং আহত হয়ে যারা চিকিৎসাধীনে রয়েছেন তাদের সুস্থতার সহিত নেক হায়াত কামনা করা হয়।
আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ছবি:
নওগাঁও উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবসে আলোচনাসভায় বক্তব্য রাখছেন ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন