POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬ | সময়: ৯:৩১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে নির্মাণাধীন ভবনের কেয়ারটেকারের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কেয়ারটেকার সেলিম মজুমদার (৫৫)কে আটক করেছে পুলিশ।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, গত ৫ আগস্ট হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় আব্দুল হালিম মাস্টারের মেয়ের নির্মাণাধীন ছয়তলা ভবনের নিচতলার সিঁড়ির কক্ষে এ ঘটনা ঘটে।

বুধবার দুপুরে শিশুটিকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখে তার মা কারণ জানতে চাইলে শিশুটি অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত সেলিমকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। অন্যদিকে শিশুকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন