POPULAR BD NEWS
Popular BD News Logo

মেয়র পদ প্রার্থী রোটা. আহসান হাবিব অরুণের নেতৃত্বে বিশাল র‌্যালী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০ | সময়: ৯:০৮ অপরাহ্ণ
 সোমবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইসময় এক বিশাল মিছিল নিয়ে অংশ নেয় হাজীগঞ্জ পৌর মেয়র পদ প্রার্থী রোটারিয়ান আহসান হাবিব অরুণ।
হাজীগঞ্জ মৈত্রী শিশু উদ্যান থেকে মিছিলটি আমিন রোড হয়ে হাজীগঞ্জ বাজার প্রদিক্ষণ করে। পরে রোটারিয়ান আহসান হাবিব অরুণের নেতৃত্বে মিছিলটি যুবলীগের র‌্যালীতে অংশ নেয়।
ওইসময় সাবেক হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী-যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়া, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ওয়ালি উদ্দিন খোকা, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ,  ছাত্রলীগ নেতা মেহেদী হাছান রাব্বীসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ অংশ নেয়। মিছিল শেষে তিনি সমাবেশের আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
ওই সময় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহারাস্তি নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নতুন প্রজন্ম ও তরুণ প্রজন্মের সেতুবন্ধন হলো এই যুবলীগ। বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রীয়ভাবে যুবলীগ অনেক ভূমিকা রেখেছে। রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সক্রিয় ভূমিকায় রয়েছে যুবলীগ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন