POPULAR BD NEWS
Popular BD News Logo

জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান

গাজী মো. সবুজ | প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬ | সময়: ১:০৪ অপরাহ্ণ

জুলাই সনদ বাস্তবায়ন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চাঁদপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।

বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।

১১ দলীয় ঐক্যজোটের পক্ষে স্মারকলিপি জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর নেতৃত্বে ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ ।

স্মারকলিপিতে বলা হয়, ছাত্র-জনতার ঐতিহাসিক “জুলাই গণঅভ্যুত্থানের” মাধ্যমে স্বৈরাচারী সরকার হটানোর পর ৩০টি রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে “জুলাই সনদ” প্রণীত হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির গণভোটে ৯০% মানুষ এর পক্ষে রায় দিলেও বর্তমান সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। একইসাথে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, অযৌক্তিক চার্জ এবং বাজারে চাঁদাবাজির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে ৮ দফা দাবি জানানো হয়। দাবীগুলো হচ্ছে, গণভোটে পাস হওয়া “জুলাই সনদ” অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। রান্নার এলপিজি ও এলএনজি গ্যাসের মূল্য কমিয়ে সহনীয় মাত্রায় নির্ধারণ করতে হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে বৈধ গ্রাহকদের পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। সাধারণ গ্রাহকদের জন্য বিদ্যুতের মূল্য কমাতে হবে। বিদ্যুৎ বিলের ডিমান্ড চার্জসহ অযৌক্তিক সকল চার্জ বাতিল করতে হবে। বিদ্যুতের লোডশেডিং বন্ধ করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারি অভিযান জোরদারসহ বাজার মনিটরিং করতে হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন