POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে শিক্ষার্থীদের মাঝে এমপি এম. এ. হান্নানের পক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ

হাবিবুর রহমান | প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬ | সময়: ১০:৫১ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য আলহাজ এম. এ. হান্নানের পক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে এম.এ হান্নান বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলাধুলা, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, শিক্ষা ও ক্রীড়ার সমন্বিত চর্চার মাধ্যমে একটি সুস্থ, মেধাবী, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে উঠবে।

তিনি আরও বলেন, শিক্ষা ও ক্রীড়া খাতে বিনিয়োগ ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন এবং একটি আধুনিক, সমৃদ্ধ ও মাদকমুক্ত ফরিদগঞ্জ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনার বিকাশ ঘটবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন