POPULAR BD NEWS
Popular BD News Logo

রামপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬ | সময়: ৮:১০ অপরাহ্ণ

হাজীগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

সোমবার ৪ আগস্ট ২০২৬ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে প্রমোশন না দেয়া, এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নে শিক্ষার্থীদের ভাগ করে সাপ্তাহিক মূল্যায়ন সভা, শ্রেণীভিত্তিক অভিভাবক সমাবেশ এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করার তাগিদ দেন।

এছাড়াও তিনি শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, মাননীয় প্রধানমন্ত্রীর ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচি, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ বাস্তবায়ন, ডিবেট ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের বাকপটু করে গড়ে তোলা, প্রতি বছর বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলা, লাইব্রেরি সচল রাখা এবং সহপাঠক্রমিক কার্যাবলী বাস্তবায়নের নির্দেশ দেন।

বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে কাউন্সেলিং জোরদার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন