POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ২০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাছির উদ্দীন | প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬ | সময়: ২:০৩ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া থানা পুলিশ পৃথক অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম এর নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, কড়াইয়া এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ আব্দুর রহিম শান্ত, নাহিদ হোসেন ও সাকিব এবং চৌধুরী দিঘীর পাড় এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ মোঃ জহির হোসেন কে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার ০৪/০৮/২০২৬ তারিখে আদালতে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন