আজকের সুস্থ কিশোরী ও নিরাপদ মাতৃত্বই আগামী দিনের টেকসই উন্নত বাংলাদেশ” এ কর্মসূচি সফল করতে হাজিগঞ্জ ৫নং সদর ইউনিয়নের অলিপুর হাই স্কুল, মইশাইদ হাই স্কুল, আল বান্না হাই স্কুল, সুহিল পুর হাই স্কুল, সপ্তগাঁ বালিকা উচ্চ বিদ্যালয় সহ ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও সুহিলপুর মাদ্রাসা, সালেহাবাদ মাদ্রাসা, উচ্চগাঁ মাদ্রাসা সহ ৩টি মাদ্রাসার ২২০০ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
এছাড়াও অলিপুর হাই স্কুল ও সপ্তগাঁ বালিকা উচ্চ বিদ্যালয় সহ ২টি বিদ্যালয়ের ৪০ জন ছাত্রীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।
৩০ নভেম্বর সোমবার ৫নং সদর ইউনিয়ন পরিষদে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলি আশরাফ দুলাল।
৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম মীর এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, ৫ নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজ, ৫নং সদর ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বৈশাখী বড়ুয়া কিশোরীদের উদ্দেশ্যে সচেতনতামুলক বক্তৃতা রাখেন।
ছবি ও প্রতিবেদন- খালেকুজ্জামান শামীম।