হাজীগঞ্জ উপজেলায় মাস্ক না পরায় ১৬ জনকে ১৬শ ৬৫ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে আলীগঞ্জ মাদ্দাখা( র.) মসজিদের সামনে এ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এ সময় সড়কে চলাচলকারি সিএনজি চালিত অটোরিক্সা, আটোরিক্সা ও যাত্রীদে মাস্ক না পরায় তাদের জরিমানা করা হয়। এ ছাড়াও বয়স ও অবস্থান বিবেচনা করে সতর্ক করা হয়।
ওই সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক সুমনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা জানান, মাস্কের জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।