POPULAR BD NEWS
Popular BD News Logo

গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: আগস্ট ১, ২০২৬ | সময়: ১১:৫২ পূর্বাহ্ণ

গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে শনিবার থেকে জিপিএস সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএ জানায়, দেশের সব গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস সংযুক্ত করা এবং তা বাধ্যতামূলকভাবে চালু রাখার বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় অফিস থেকে সরাসরি অথবা বিআরটিএর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাচ্ছে। আজ থেকে গণপরিবহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস নেওয়ার সময় জিপিএস সংযোজন সংক্রান্ত প্রমাণ বা কাগজপত্র সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে জমা দিতে হবে এবং মোবাইল অ্যাপস প্রদর্শন করতে হবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা-২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি-৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা হয়েছে-এই বিষয়টি নিশ্চিত হয়েই কেবল নতুন রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে বলে স্পষ্ট জানিয়েছে বিআরটিএ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন