POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর পরিবহন বাগানে,অল্পের জন্য রক্ষা পেল ১৪ যাত্রী

মাহফুজ মল্লিক | প্রকাশিত: আগস্ট ১, ২০২৬ | সময়: ১০:১৪ পূর্বাহ্ণ

চাঁদপুরের মতলব -গৌরীপুর পেন্নাই সড়কের বরদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বাগানে ডুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই বাসে থাকা ১৪ জন যাত্রী। শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭ টায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ৭ টায় জৈনপুর পরিবহন ( ঢাকা মেট্রো ব -১১- ৪০২৩) বাসটি
বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশ্য ১৪ জন যাত্রী নিয়ে রওয়ানা হয়। বরদিয়া সরকার বাড়ীর নিকট আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরপাড়ের বাগানে ডুকে পড়ে এবং গাছের সাথে ধাক্কা লেগে হেলে যায়।

স্থানীয় সিএনজি চালক নয়ন বলেন,মানুষের ডাকচিৎকার শোনে সবাই এগিয়ে আসে এবং কাঠের মই ( চঙ্গা) দিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করা হয়। তবে কোনো যাত্রী বড় ধরনের আঘাত পায়নি।

এদিকে সংবাদ পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে ছুলে যান।

তবে বাসটি এখনো ওই অবস্থায় পড়ে আছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন