POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে ২৫০০পিচ ইয়াবাসহ নারী ও ২ পিচ ইয়াবাসহ একজন পুরুষ গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬ | সময়: ৬:২৩ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২,৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন নারী মাদক কারবারির কাছ থেকে ২,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটে অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মতলব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দশপাড়া পানির ট্যাংকি বাজার ব্রিজ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী হাইস গাড়িতে তল্লাশি চালিয়ে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার অরণখোলা এলাকার বাসিন্দা খুকি ওরফে পারভীন (৬০)-কে ২,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নারী আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তিনি এর আগে ২০২৫ সালে কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকায় ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে একই আইনে মামলার আসামি ছিলেন।

অপরদিকে, এসআই (নিরস্ত্র) সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স ও স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিচালিত আরেকটি অভিযানে ২৯ জুলাই রাত ১০টা ৫০ মিনিটে মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নবকলস এলাকার ফকির বাড়ির প্রবেশমুখ থেকে মো. তাজুল ইসলাম (৩৫)-কে ২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন