POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম পাটোয়ারীর ইন্তেকাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬ | সময়: ৩:২৩ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের আস্টা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম পাটোয়ারী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় হঠাৎ স্ট্রোক করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মাত্র ২০ বছর বয়সে তিনি রণাঙ্গনে অংশ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। দেশের স্বাধীনতা অর্জনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন