জীবিকার একমাত্র সম্বল অটোরিকশাটি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজীগঞ্জের এক দরিদ্র অটোচালক। ২৬ জুলাই ২০২৬ দুপুর ১টার দিকে হাজীগঞ্জ থানাধীন দক্ষিণ শ্রীপুর বাজারে চা খেতে গিয়ে অটোটি চুরি হয়ে যায় বলে অভিযোগ।
ভুক্তভোগী চালক সোহেল পাটওয়ারী (৪৩), পিতা- জাহাঙ্গীর পাটওয়ারী, সাং- পূর্ব রাজারগাঁও, ১নং রাজারগাঁও ইউনিয়ন, থানা- হাজীগঞ্জ।
থানায় দায়েরকৃত অভিযোগ ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সোহেল পাটওয়ারী ২০২৪ সালের ১ মে কুমিল্লার সদর দক্ষিণ থেকে ৫টি ব্যাটারি ও ডেকোরেশনসহ ২,৬০,০ টাকায় একটি অটো কিনে ভাড়ায় চালান। ঘটনার দিন তিনি দক্ষিণ শ্রীপুর বাজারে অটোটি পার্ক করে পাশের দোকানে কোল্ডড্রিংস পান করতে যান।
অভিযোগে বলা হয়, সেই সুযোগে ১নং বিবাদী মো. রায়হান মিজি ও ২নং বিবাদী মো. সবুজ মিজি এর সহায়তায় ৩১,০০০ টাকাসহ অটোটি চুরি করে নিয়ে যায়। স্থানীয় ১নং সাক্ষী মো. বিল্লাল হোসেন বিষয়টি দেখে চালককে খবর দেন। চালক দৌড়ে গিয়ে দেখেন তার অটোটি নিয়ে যাওয়া হচ্ছে। পরে ৩ ও ৪নং বিবাদী মজিবুর রহমান মিজি ও নাজির হোসেন মিজি এর কাছে ফেরত চাইলে তারা হুমকি-ধমকি দেন।
এ ঘটনায় ২৬/০৭/২০২৬ তারিখ হাজীগঞ্জ মডেল থানায় ৪ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন সোহেল পাটওয়ারী।
সবার সহযোগিতা কামনা-
অটো হারিয়ে পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন চালক সোহেল। তিনি সবার কাছে সহযোগিতা চেয়েছেন।
কারো চোখে যদি সন্দেহজনক কোনো নতুন বা নম্বরহীন অটো পড়ে, অথবা ২৬ জুলাই দুপুর ১২টার পর কাউকে তড়িঘড়ি করে অটো নিয়ে যেতে দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে: 01867151400
ভুক্তভোগীর দাবি, “আপনার একটি শেয়ার বা সামান্য একটি তথ্য হয়তো একজন মানুষের পুরো পরিবারকে পথে বসা থেকে বাঁচাতে পারে।”
হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।