POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে পৃথক অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬ | সময়: ১:৩৮ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১ কেজি ১০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, ২৭ জুলাই ২০২৬ তারিখ রাত ৮টা ১০ মিনিটে অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ আল আমিন ভূঁইয়া ও এএসআই শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শাহরাস্তি থানাধীন চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার ৪ নং ওয়ার্ডে মিন্টু ব্রিক ফিল্ডের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়।

এসময় নোয়াখালীর চাঁটখিল থানার বাইশা সিন্দুর গ্রামের মোঃ দুলাল হোসেনের ছেলে ইউছুফ হোসেন লিটন ওরফে লিটন (৩৫) কে তার হেফাজত থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ৪৮, জিআর নং- ২৪১। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এর আগে ২৬ জুলাই ২০২৬ তারিখ সকাল ৮টা ৩০ মিনিটে একই থানার এসআই মোঃ আব্দুল কুদ্দুস সরকার ও এএসআই শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশ শাহরাস্তি থানাধীন সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের সাংহাই এলাকায় মিন্টু ব্রিক ফিল্ডের সামনে অভিযান চালায়।

অভিযানে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভোলাকোট গ্রামের বাসিন্দা ১. মোঃ ইমরান হোসেন (২৬), ২. নুরুল আমিন রনি (৩৫) ও ৩. মোঃ আঃ মোতালেব (২৫) কে তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় আরেকটি মামলা রুজু করা হয়। মামলা নং- ৪৭, জিআর নং- ২৪০। গ্রেফতারকৃত ৩ আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন