চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের গুলবাহার গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ফয়সাল চৌধুরী জীবনের হাতে গড়া সংগঠন “জীবন চৌধুরী ফাউন্ডেশন”। এই সংগঠনটি সমাজের অসহায়,দরিদ্র ও খেটে খাওয়া মানুষের কল্যাণে সবসময় কাজ করে আসছে।এরই ধারাবাহিকতায় কাদলা ইউনিয়নের গুলবাহার গ্রামে একটি অসহায় পরিবারকে নতুন একটি ঘর নির্মাণ করে দিয়েছে মানবিক সংগঠন “জীবন চৌধুরী ফাউন্ডেশন”।
কিছুদিন পূর্বে জরাজীর্ণ ঘর থেকে মুক্তি চেয়ে পরিবারটি একটি ঘরের প্রত্যাশা করেন।বিষয়টি ফয়সাল চৌধুরী জীবনের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে নিজস্ব অর্থায়নে ওই পরিবারকে একটি দোচালা টিনের ঘর উপহার হিসেবে তুলে দেন তিনি। ফাউন্ডেশন সূত্রে জানা যায়,সংগঠনের চেয়ারম্যান “ফয়সাল চৌধুরী জীবন” নীরবে নিভৃতে অনুদান দিতে সবসময় পছন্দ করেন।তিনি কখনো এগুলো প্রচার প্রচারণা করেন না।কিন্তু কিছু লোক সবসময় তাদের ভিউ বাড়ানোর জন্য অযথা এগুলো প্রকাশ করেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘদিন ধরে মাথা গোজার ঠাইহীন ও আর্থিক কষ্টে দিনাতিপাত করছিল গুলবাহার গ্রামের একটি পরিবার।এই অসহায় পরিবারটি কারো কাছ লজ্জায় মুখ খুলেনি।কিন্তু জীবন চৌধুরী গোপনে বিষয়টি জানার সাথে সাথে ওই পরিবারকে ঘর উপহার দেন।
অসহায় পরিবারটি ঘর পাওয়ার পর “জীবন চৌধুরী ফাউন্ডেশন” এর চেয়ারম্যান ফয়সাল চৌধুরী জীবন’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহলও “জীবন চৌধুরী ফাউন্ডেশন” এর চেয়ারম্যান ফয়সাল চৌধুরী জীবনের ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার প্রতি সঠিক তথ্য উপাত্ত যাচাই বাছাই পূর্বক প্রতিটি সংগঠনকে সরকারি নিবন্ধনের আওতায় আনার অনুরোধ জানান।
এছাড়াও তারা বলেন, এসকল মানবিক সংগঠনকে খুঁজে সরকারি নিবন্ধনের আওতায় এনে তাদের মাধ্যমে উপজেলার বিস্তৃত অঞ্চলে সেবা মান প্রসারিত করা হউক।