POPULAR BD NEWS
Popular BD News Logo

ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মমিনুল হক এমপির

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬ | সময়: ৭:৫৯ অপরাহ্ণ

“বাংলাদেশ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও নির্বাচনকালীন ইশতেহার বাস্তবায়নে” লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার হাজীগঞ্জে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক, এমপি। তিনি হাজীগঞ্জ-শাহরাস্তি (চাঁদপুর-৫) আসনের মাননীয় সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি।

সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মমিনুল হক সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নির্বাচনকালীন ইশতেহারের বিভিন্ন বিষয় বাস্তবায়নে দলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নেই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দিন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন রাজুসহ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং জনসেবামূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন