স্ট্যাটাসে শবনম ফারিয়া লিছেছেন, “তার মানে কি দাঁড়ালো, মানুষ ব্লেইম গেইম, গালি-গালাজ, মানুষকে ছোট করা পছন্দ করে! বিচ্ছেদ কেন সুন্দর হবে!!! কেন বলবে আমরা বিচ্ছেদের পরও বন্ধু থাকবে!!! যেই মানুষটা গত ৫ বছর ধরে আমার জীবনের সাথে পত্যক্ষ/পরোক্ষ ভাবে জরিয়ে ছিল, এতো এতো স্মৃতি যা চাইলেই মোছা যাবে না তাকে কিভাবে ছোট করি? অবশ্যই মানুষটার সাথে আমার যথেস্ট কারন না থাকলে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না, কাউকে অসন্মান করে যেমন কেউ বড় হতে পারে না তেমনি আমাদের কাছের সবাই ও পরিবার জানে কেন এই সিদ্ধান্তে আসা! তার বাইরে কাউকে কোন ধরনের এক্সপেনেশন দেওয়ার কোন দরকারই নাই! Infact আমরা চাইও নাই কাউকে জানাতে, কিন্তু ভুয়া ‘একি করলেন শবনম ফারিয়া’ নিউজ না দেখার জন্যে আমারা জানাতে বাধ্য হই! সুতরাং প্লিজ মাথায় নেন, শেষটাও সুন্দর হতে পারে, শেষটাও সন্মান দিয়ে, ভালবাসার সাথে শেষ হতে পারে!
আমার কস্ট/আমার অভিমান সব আমার কাছেই থাক! এবং মনে রাখবেন, কাউকে ছোট করা আল্লাহ্ কখনোই পছন্দ করেন না!”