POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মাদকের কাজে বাঁধা দেওয়ায় হামলা, অভিযুক্তদের দাবি প্রতিহিংসা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২২, ২০২৬ | সময়: ৬:২০ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামে মাদকের কাজে বাঁধা দেওয়ায় স্থানীয়দের উপর হামলার অভিযোগ উঠেছে তামিম পাটোয়ারী, গোলাম রাব্বানী পাটোয়ারী, দুলাল পাটোয়ারী ও রাশিদা বেগম বিরুদ্ধে।

সোমবার (১৩ জুলাই)  ইউনিয়নের এন্নাতলী গ্রামের পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী পরিবার ৪ জনকে আসামী করে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে বাদী নাজমা বেগম উল্ল্যেখ করেন, অভিযুক্ত তামিম পাটোয়ারী ও গোলাম রাব্বানী পাটোয়ারী মাদকের সাথে জড়িত। এসব বিষয়ে তাদের সতর্ক করলে বাকবিতন্ডায় লিপ্ত হয়। পরে দুলাল পাটোয়ারী দেশীয় অস্ত্র বের করে হুমকি ধমকি দেয়। এক পর্যায়ে নাজমা বেগম ও তার ছেলে তানভীর আহমেদ পাটোয়ারীর উপর হামলা করে এবং নিলা ফুলা জখম করে।

এ বিষয়ে অভিযুক্ত গোলাম রাব্বানী পাটোয়ারী জানান, পারিবারিক একটি সমস্যা থেকে তারা প্রতিহিংসার জেরে মাদক সম্রাট বানিয়ে দিয়েছে। যারা মাদকের সাথে সম্পৃক্ত তারাই এখন অন্যদের মাদকের অপবাদ দেয়।

হামলা প্রসঙ্গে গোলাম রাব্বানী পাটোয়ারী জানান, প্রথমে কি হয়েছে তা বাসায় না থাকার কারণে তিনি জানেন না। পরে বাড়িতে এসে বাবা দুলাল পাটোয়ারীর উপর ইমান চড়াও হয়েছে শুনে জিজ্ঞেস করতে গেলে বাকবিতন্ডা ও এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। পরে বিষয়টি সমাধানের চেষ্টা করলে তানভীর আহমেদ পাটোয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ধমকি প্রদান করে।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ থানার উপপরিদর্শক নুর মোহাম্মদ জানান, অভিযোগের সত্যতা পেয়েছেন। দুই পক্ষের সীদ্ধান্তের উপর ভিত্তি করে বিষয়টি সমাধানের দিকে অগ্রসর হবো। সমাধান না হলে বাদীর করা অভিযোগের প্রেক্ষিতে মামলা এন্ট্রির দিকে যেতে হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন