POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে গাঁজাসহ ১ জন গ্রেফতার, সিআর পরোয়ানাভুক্ত আরেক আসামী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২২, ২০২৬ | সময়: ৩:৪২ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক দুটি অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ ১ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ১ জন আসামীকে গ্রেফতার করেছে।

সোমবার শাহরাস্তি থানাধীন চিতোষী পশ্চিম ইউপির আয়নাতলী বাজারের পশ্চিম পাশে আয়নাতলী আইডিয়াল স্কুলের সামনে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ মোঃ পরেশ হোসেন (২০) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পরেশ হোসেন শাহরাস্তির শোরশাক গ্রামের ইসুর বাড়ীর মোঃ কামাল হোসেনের ছেলে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই মোঃ আরিফ হোসাইন ও এএসআই মোঃ বাবুল হোসেনের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় থানায় এফআইআর নং-৩৮, জিআর নং-২৩১, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার:
এরপর মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ওসি মীর মাহবুবুর রহমানের দিক-নির্দেশনায় এএসআই মোঃ মনিরুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর-৭৩/২৩ (সদর) মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ হারেছ আলী রাসেলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাসেল শাহরাস্তির সূচীপাড়া ইউনিয়নের বড়ুয়া গ্রামের বড় ভূঁইয়া বাড়ীর মৃত সাহেব আলীর ছেলে।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন