চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড টোরাগড়ে সচেতন নাগরিক সমাজ আয়োজিত শনিবার রাতে টোরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক, চুরি, ছিনতাই, জুয়া, ইভটিজিং ও পেশীশক্তি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মোঃ মাঈনুদ্দিন মিয়াজী।
সভাপতিত্ব করেন, সমাজসেবক মোঃ জামাল মিজি। সঞ্চালন করেন, সমাজসেবক মোঃ কবির হোসেন।
বক্তব্য রাখেন, বিএনপি নেতা শাহাদাত হোসেন তালুকদার, সাবেক কাউন্সিলর মোঃ এমরান মুন্সী, মোঃ শফিকুল ইসলাম, সোহেল রানা,মোহাম্মদ হাবীব উল্যাহ্ প্রমুখ।
এসময় আরো বক্তব্য রাখেন, মোঃ সেলিম, সোহেল রানা, মোঃ মহসীন সহ অন্যান্যরা।
বক্তরা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এলাকা মাদক সহ সকল অপরাধ নির্মূলে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।