কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে হোন্ডা চোর মনির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ। ওই সময় হাজীগঞ্জ থেকে চুরি হওয়া দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রোববার রাত একটায় বিষয়টি পপুুলার বিডিনিউজকে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।
তিনি জানান, থানার উপ-পরিদর্শক মো. সুমন মিয়া অভিযান চালিয়ে হোন্ডা চোরকে গ্রেফতার করেছে। এই চোর দুইটি হোন্ডা চুরির প্রমাণ মিলেছে। এই মনির হোসেনের বাড়ী চৌদ্দগ্রাম।
জানা গেছে, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ আবদুর রশিদ দ্বয়ের সার্বিক সহযোগীতা এসআই/মোঃ সুমন মিয়া কুমিল্লা জেলাধীন চৌদ্দগ্রাম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানা এলাকা হতে চোরাই যাওয়া HONDA 150 CC লাল রংয়ের মটর সাইকেল সহ একজন আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করেন। তাছাড়া TVS হোন্ডাটিও উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।