POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ স্বর্ণকলি সপ্রাবি’র সভাপতি হলেন সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬ | সময়: ২:৫৭ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের টোরাগড় গ্রামের স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্। উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি গত ৭ জুলাই বিদ্যালয়ের ১১ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির অনুমোদন প্রদান করে। এর মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব লাভ করেন।

কমিটির অপর সদস্যরা হলেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, বিদ্যোৎসাহী সদস্য খালেদা পারভীন টুম্পা, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সেলিনা আক্তার, অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, আব্দুল হান্নান, মোসা. আমেনা বেগম, উম্মে ফারজানা, শিক্ষক প্রতিনিধি জাহানারা বেগম, সদস্য সচিব ও প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল।

সভাপতি নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ হাবীব উল্যাহ্ কৃতজ্ঞতা প্রকাশ করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াছ-এর প্রতি।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যোৎসাহী সদস্য, দাতা, অভিভাবক প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

মোহাম্মদ হাবীব উল্যাহ্ বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং একটি সুন্দর শিক্ষা-পরিবেশ গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

টোরাগড় গ্রামের ভুঁইয়া বাড়ির মরহুম মোহাম্মদ হারুন অর রশিদ-এর ছেলে মোহাম্মদ হাবীব উল্যাহ্ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চাঁদপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স (এমএসএস) সম্পন্ন করেছেন।

বর্তমানে তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন কমিটির আহ্বায়ক ও অর্থ সম্পাদক, সাংবাদিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

এছাড়া তিনি ডেইলি অবজারভার, প্রতিদিনের সংবাদ, দৈনিক ইল্শেপাড় এবং সাপ্তাহিক ত্রিনদী পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত রয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন