POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর সদরে ১২ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬ | সময়: ১০:২৭ পূর্বাহ্ণ

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে এসআই মো. ফেরদৌস হোসেন ও এসআই মো. নাদির শাহ্ সঙ্গীয় ফোর্সসহ ১৭ জুলাই চাঁদপুর সদর মডেল থানাধীন ২নং আশিকাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড হাপানিয়া এলাকার চানখার দোকানের দক্ষিণে পাকা ব্রিজের পাশে অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন: মো. হৃদয় মোল্লা (২৫), পিতা: আ. খালেক মোল্লা, সাং-উত্তর শ্রীরামদি, ৭নং পৌর ওয়ার্ড, চাঁদপুর সদর। মো. রবিউল ইসলাম রাব্বি (২৪), পিতা: মো. হারুন গাজী, সাং-দক্ষিণ আশিকাটি, ১নং ওয়ার্ড, ২নং আশিকাটি ইউনিয়ন, চাঁদপুর সদর।

তাদের হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন