POPULAR BD NEWS
Popular BD News Logo

বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল; টাইব্রেকারে চ্যাম্পিয়ন পৌর কিংস ইলেভেন

সুমন আহমেদ | প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬ | সময়: ১০:০৩ অপরাহ্ণ

মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের উপস্থিতিতে শুক্রবার (১৭ জুলাই ) ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল। খেলাকে ঘিরে পুরো এলাকায় ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত পরিবেশ।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন।

খেলার উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মামুন, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

মেগা ফাইনালে মুখোমুখি হয় হানিরপার একাদশ ও পৌর কিংস ইলেভেন। নির্ধারিত সময়ের ৩০ মিনিট করে মোট এক ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয়লাভ করে পৌর কিংস ইলেভেন, এবং টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয়।

খেলার উদ্বোধক আলমগীর সরকার বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ সৃষ্টি করতে হবে।

জমকালো আয়োজন, শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচ এবং হাজারো দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে পরিণত হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন