POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন চাঁদপুর-২ ও চাঁদপুর-৩ এর সংসদ সদস্য

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬ | সময়: ৫:৫১ অপরাহ্ণ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে চাঁদপুর-২ ও চাঁদপুর-৩ আসনের দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন স্পীকার।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে ১৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ১৮(১)(ঙ) ধারা মোতাবেক সিন্ডিকেট সদস্য হিসেবে নিম্নবর্ণিত ২ জন সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করা হয়েছে:

তারা হলেন, শেখ ফরিদ আহমেদ, সংসদ সদস্য, ২৬২ চাঁদপুর-৩ ও মোঃ জালাল উদ্দিন, সংসদ সদস্য, ২৬১ চাঁদপুর-২ ।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তফী স্বাক্ষরিত এ চিঠি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ও সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হিসেবে সিন্ডিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন