POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬ | সময়: ৫:১৮ অপরাহ্ণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানে ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১ জন পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই ২০২৬ তারিখে চাঁদপুর সদর মডেল থানাধীন তালতলাস্থ জেনারেল হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন: মনোয়ার হোসেন পাটওয়ারী @ মুন্না পাটওয়ারী (৪১), তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ওজন ৩ গ্রাম উদ্ধার করা হয়।
মো. নাজিম উদ্দিন মিয়া (৩২), তার কাছ থেকে ২০ পিস ইয়াবা, ওজন ২ গ্রাম উদ্ধার করা হয়।

এছাড়া এই মামলার অপর আসামি রনি বেপারী (৪১), অভিযানের সময় পালিয়ে যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর “ক” সার্কেলের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ১০(ক)/৪১ ধারায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, চাঁদপুর জেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন