POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক টিটুর গণসংযোগ

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬ | সময়: ১১:২১ পূর্বাহ্ণ

স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের নির্বাচনী অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সন্ধ্যায় পৌরসভার রান্ধুনীমুড়া ১০ নং ওয়ার্ড মজুমদার বাড়ির মসজিদে মাগরিব নামাজ আদায়ের পর অত্র ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এরপর মনিনাগ পশ্চিম পাড়া হয়ে সাতবাড়ি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। তারা আগামী দিনে পৌরবাসীর বাড়ি-বাড়ি গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

লিফলেট বিতরণ শেষে অ্যাডভোকেট টিটু হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্থাম্নীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ সেলিম মিয়া,পৌর মৎস্যজীবি দলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান সহ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরর এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন