POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে এক কম্পিউটার দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬ | সময়: ১০:২৮ অপরাহ্ণ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার ১৩ জুলাই ২০২৬ চাঁদপুরের ফিশারী গেইট এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী সরকার নির্ধারিত ফি’র চেয়ে অধিক মূল্যে সেবা প্রদান, প্রবাসীদের হয়রানি এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে ‘সম্পূর্ণ কম্পিউটার’ নামক প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান তাৎক্ষণিকভাবে এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার অঙ্গীকার করে।

এসময় মিতু আক্তার নামে এক প্রবাসীর কাছ থেকে কাজ না করিয়েই অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায়, আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে তাকে ফেরত দেওয়া হয়।

এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকার বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহযোগিতা করে।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন