POPULAR BD NEWS
Popular BD News Logo

বিদ্যুতের কেবল চোর চক্রের মূলহোতা আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১২, ২০২৬ | সময়: ১১:১৫ অপরাহ্ণ

অবশেষে চাঁদপুর শহরে বিদ্যুতের কেবল ও তার চুরির মূলহোতা শাকিব মিজিকে আটক করেছে পুলিশ।

ট্রাক রোড খান সড়কের অবসরপ্রাপ্ত ব্যাংকার দেলোয়ার হোসেনের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে রবিবার রাতে চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে বিদ্যুতের কেবল, ট্রান্সফরমারের তার ও পিডিবির মালামাল চুরির ঘটনা ঘটছিল। এতে গ্রাহকরা বিদ্যুৎ বিভ্রাটসহ আর্থিক ক্ষতির শিকার হচ্ছিলেন।

অভিযোগ পাওয়ার পর চাঁদপুর মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শাকিব মিজিকে শনাক্ত করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর মডেল থানার ওসি বলেন, “আটককৃত শাকিব মিজি শহরের তার চুরি চক্রের মূলহোতা। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।”

আটকের পর তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা এই আটকের ঘটনায় স্বস্তি প্রকাশ করে বলেন, শাকিবের কারণে এলাকায় প্রায়ই বিদ্যুৎ চলে যেত। পুলিশের এই তৎপরতায় শহরবাসী নিরাপদ বোধ করছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন