অসহায় ও হতদরিদ্র মহিলাদের স্বাবলম্বী করতে জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কয়েকজন অসহায় মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ প্রশাসক বলেন, “নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”